ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হার্ভার্ড নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আদালতে স্থগিত, ভর্তি হতে পারবেন বিদেশিরা
ডুয়া ডেস্ক: বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে একটি মার্কিন আদালত। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা হার্ভার্ডে ভর্তি হতে আর কোনো বাধার সম্মুখীন হবেন না। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বোস্টনের একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত নীতিকে আপাতত স্থগিত করেন। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করে।
হার্ভার্ডের অভিযোগ ছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষাগত স্বাধীনতা হরণ করার একটি বড় পরিকল্পনার অংশ। বিশ্ববিদ্যালয়টি দাবি করে এই নীতি মার্কিন সংবিধান এবং ফেডারেল আইনের সরাসরি লঙ্ঘন।
আদালতের এ আদেশের ফলে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী স্বস্তি পেয়েছেন। যদি নীতিটি কার্যকর থাকত তবে এ শিক্ষার্থীদের অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর হতে হতো বা যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হতো।
হার্ভার্ড জানায়, বর্তমানে তাদের ক্যাম্পাসে প্রায় ৬,৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছে যা মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ। বিশ্ববিদ্যালয়টির মতে, ‘আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া হার্ভার্ড, হার্ভার্ড নয়।’
ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ডের মধ্যকার দীর্ঘদিনের মতবিরোধ এই সিদ্ধান্তকে ঘিরে নতুন মাত্রা পায়। রিপাবলিকান দল দীর্ঘদিন ধরেই বড় বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে বামপন্থী পক্ষপাতের অভিযোগ করে আসছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে হোয়াইট হাউস হার্ভার্ডের জন্য নির্ধারিত ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল সহায়তা স্থগিত করে এবং করছাড় সুবিধা বাতিলের হুমকি দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধেও হার্ভার্ড আদালতের দ্বারস্থ হয়েছিল।
এই ঘটনাপ্রবাহ প্রমাণ করে শিক্ষার স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্ক কতটা গভীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি