ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডুয়া ডেস্ক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৪ মে) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক জানায়, এপিএস থাকাকালীন মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার দুর্নীতি ও অন্যান্য অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ও এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করে।
অভিযোগের বিষয়ে মোয়াজ্জেম সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ভিত্তিহীন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদের টার্গেট করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও জানান, “দুদকের চিঠি পেয়ে আমি নিজে হাজির হয়েছি। কিছু গণমাধ্যম আমার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আমি বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য ২৫ মার্চ পদত্যাগপত্র জমা দিই যা ২২ এপ্রিল গ্রহণ করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ত্রুটি ছিল। দুর্নীতির অভিযোগগুলো এসেছে আমার পদত্যাগের পর।”
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গণমাধ্যমে জানান মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিনি নিজেই দুদকে অনুরোধ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)