ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের ২০ হাজার নাগরিক নিহত, জাতিসংঘে দাবি
ডুয়া ডেস্ক: গত চার দশকে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ হাজার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘে দাবি করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ। এসব হামলার জন্য তিনি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদকে দায়ী করেন।
শনিবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে একটি হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি সামরিক অভিযানে দুই দেশের সামরিক ও বেসামরিক মিলিয়ে অন্তত ৫০ জন নিহত হন। এতে যুদ্ধবিমান, ড্রোন ও সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতিও ঘটে।
এই উত্তেজনার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান উভয়েই নিজেদের অবস্থান তুলে ধরতে জাতিসংঘে পৃথক প্রতিনিধিদল পাঠায়। পাশাপাশি ভারত পুরোনো সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দেয়, যা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও টানাপড়েনে ফেলেছে।
পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘে বলা হয়, “পানি জীবন, এটি যুদ্ধের অস্ত্র নয়।”
জবাবে ভারতীয় প্রতিনিধি বলেন, “পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের বৈশ্বিক কেন্দ্রবিন্দু। যতদিন পর্যন্ত তারা সীমান্তপারে সন্ত্রাসে সমর্থন দিয়ে যাবে ততদিন ৬৫ বছরের পুরনো সিন্ধু চুক্তি স্থগিত থাকবে।”
তিনি আরও বলেন, ভারত ৬৫ বছর আগে সদিচ্ছা ও বিশ্বাসের ভিত্তিতে সিন্ধু পানি চুক্তিতে সম্মত হয়েছিল। কিন্তু পাকিস্তান তিনবার যুদ্ধ এবং হাজারো সন্ত্রাসী হামলার মাধ্যমে সেই বিশ্বাসের চরম অবমাননা করেছে। এই দীর্ঘ সময়ে ভারত 'অসাধারণ ধৈর্য ও উদারতা' দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত