ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: প্রেস উইং
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে যেসব অভিযোগ উঠছে, তা ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’—এমনটাই দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস ক্ষমতা দখলের মাধ্যমে নয়, বরং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এসেছেন। তার লক্ষ্য স্থায়ীভাবে ক্ষমতায় থাকা নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছু ভারতীয় সংবাদমাধ্যম ড. ইউনূসকে “জামায়াতের পুতুল” বলে যে প্রচার চালাচ্ছে, তা পুরোপুরি অসত্য। এতে আরও পরিষ্কারভাবে জানানো হয়, বর্তমান সরকারে জামায়াতের কোনো প্রতিনিধিত্ব নেই এবং তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল একটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে।
প্রেস উইং আরও জানিয়েছে, ড. ইউনূস একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছেন, যার মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অন্তর্ভুক্ত।
এ ছাড়া, সেনা অভ্যুত্থানের গুজব নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছে বিবৃতিটি। বলা হয়, সেনাবাহিনী ইতোমধ্যে এসব গুজব নাকচ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিশ্রুতির কথা আবারও জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)