ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল, অনাহারে গাজবাসী
ডুয়া ডেস্ক: গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনো মিশরের রাফা সীমান্তে থেমে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে শত শত ট্রাক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গাজায় প্রবেশের অনুমতির অপেক্ষায়। কিন্তু ইসরায়েল এখনো অধিকাংশ ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না।
ইসরায়েল ১১ সপ্তাহের অবরোধ আংশিকভাবে শিথিল করলেও বাস্তবে ত্রাণ প্রবেশের গতি অত্যন্ত ধীর। ফলে খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানিসহ জীবনরক্ষাকারী সামগ্রী গাজায় পৌঁছাচ্ছে না। লাখো মানুষ বেঁচে থাকার জন্য এসবের ওপর নির্ভরশীল।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মতে, এই মুহূর্তে গাজায় যতটুকু ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল—“সমুদ্রে একফোঁটা পানির মতো।” এই ধারা অব্যাহত থাকলে গাজায় একটি ভয়াবহ মানবিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।
আলজাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজন্ডো জানিয়েছেন, বর্তমানে দিনে মাত্র ৯০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে। যেখানে ৭ অক্টোবর ২০২৩-এর আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০টি ট্রাক ঢুকত।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৫৩,৬৫৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২১,৯৫০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ। তাদের মৃত বলে ধরলে মোট মৃত্যুর সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত