ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দ্বিতীয়বারের মতো পেছাল বিসিএস প্রিলির তারিখ
ডুয়া ডেস্ক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনরায় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাটি আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বুধবার (২১ মে) পিএসসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তারিখ পরিবর্তনের ঘোষণা দেন।
প্রাথমিকভাবে এই পরীক্ষার জন্য ২৭ জুন তারিখ নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তীতে ৮ আগস্ট এ স্থানান্তরিত হয়। এবার তৃতীয়বারের মতো পুনরায় তা ১৯ সেপ্টেম্বর ২০২৫ এ নির্ধারিত হলো।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি, পরীক্ষার হলে আসন বিন্যাস এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪ সালে প্রকাশিত হয়। এই বিসিএসের মাধ্যমে মোট ৩,৬৮৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৩,৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ অন্তর্ভুক্ত। প্রায় চার লাখ চাকরিপ্রার্থী এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।
বর্তমানে পিএসসির অধীনে ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে কিছু বিসিএস পরীক্ষার প্রক্রিয়া সাড়ে তিন বছর ধরে বিলম্বিত হচ্ছে। বিশেষ করে ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএসের কার্যক্রম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়েছিল। সর্বশেষ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি গত নভেম্বর মাসে প্রকাশ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত