ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নতুন লক্ষ্য নিয়ে এখন কী ভাবছে পাকিস্তান?
ডুয়া ডেস্ক: ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের প্রেক্ষাপটে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, এখন দেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত অর্থনৈতিক অগ্রগতি। তিনি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করে জাতিকে ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক রূপান্তরের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
নিজ নির্বাচনী এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল হাফিজ সৈয়দ আসিম মুনীর এবং পুরো সামরিক বাহিনীকে অভিনন্দন জানান।
তারার বলেন, "যেভাবে আমরা প্রতিরক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে সফল হয়েছি, ঠিক সেভাবেই এখন আমাদের অর্থনীতিতেও ঐক্য, সংকল্প এবং জাতীয় প্রচেষ্টার মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক ফ্রন্টে শত্রুকে পরাজিত করা।"
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আসন্ন চীন সফরে যাচ্ছেন। সফরে পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে।
এ সফরের অংশ হিসেবে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ভারত-সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এই তিন দেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য কৌশলগতভাবে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
তথ্য: জিও নিউজ, টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)