ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সংবাদ সম্মেলনে ইশরাকের একাধিক অভিযোগ
ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে দেয়া রায়ের সমালোচনাকারীরা আদালত অবমাননা করছেন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “২০২০ সালের ওই নির্বাচনে ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। সে সময় আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন তাপস। তবে সকল আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন।” বিএনপির এই নেতা বলেন, “আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। তবে আইন উপদেষ্টার মতামতের জন্য ফাইল টেবিলে পড়েছিল।”
এরপর ১০ কার্যদিবসের মধ্যে নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয় বলে জানান তিনি।
গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেন বিএনপির এই নেতা। সরকারের ভেতরেই আরেকটি দল নিজেদের জন্য কাজ করছে এমন অভিযোগও তুলেছেন তিনি।
ইশরাক বলেন, “এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে জনগণের। এনসিপির পক্ষ থেকে বিচারক ও বিচারকার্য নিয়ে বিষোদগার করা হচ্ছে।”
ইশরাক জানান, চলমান আন্দোলনের জন্য কোনো ঘোষণা দেননি তিনি। তবে তিনি বলেন, “জনগণের আন্দোলনের অধিকারকেও অস্বীকার করতে পারি না।”
গত ২৭ মার্চ আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করা হয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের মাধ্যমে তাকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, ডিএসসিসির ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১ ফেব্রুয়ারি, যেখানে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল