ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
থাইল্যান্ডের ভিসা পেতে নতুন নিয়ম
ডুয়া ডেস্ক: থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক সামর্থ্যের প্রমাণ দাখিল এখন বাধ্যতামূলক। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মে মাস থেকে চালু হওয়া এ নতুন নিয়মে আবেদনকারীদের থাইল্যান্ডে অবস্থানকালীন খরচ বহনের সক্ষমতা প্রমাণ করতে হবে।
এর আগে, মহামারির পর ভ্রমণ সহজতর করার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে এই নিয়মটি অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে থাইল্যান্ডের পর্যটন ভিসার নতুন নিয়মটি বিশ্বব্যাপী, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নরওয়ে সহ বিভিন্ন দেশে অবস্থিত থাই দূতাবাসগুলোতে কার্যকর করা হয়েছে।
থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টালের তথ্য অনুযায়ী, এখন আবেদনকারীদের কমপক্ষে ২০ হাজার থাই বাত (প্রায় ৫৫০ মার্কিন ডলার) আর্থিক সক্ষমতার প্রমাণ দাখিল করতে হবে। গ্রহণযোগ্য নথিপত্রের মধ্যে রয়েছে সর্বশেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা যদি কেউ ভ্রমণের খরচ বহন করে থাকেন, তবে তার স্পনসরশিপ লেটার জমা দিতে হবে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘আর্থিক নথিপত্রের পাশাপাশি, পর্যটন ভিসার আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্রও জমা দিতে হবে-কমপক্ষে ছয় মাসের জন্য বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বাসস্থানের প্রমাণ, যেমন ইউটিলিটি বিল বা ভাড়া চুক্তি, যাওয়া-আসার টিকিট যা প্রবেশের এবং প্রস্থানের তারিখ নিশ্চিত করে, আবাসনের বিবরণ, যেমন হোটেল বুকিং বা হোস্টের তথ্য, এই নথিগুলো একক-প্রবেশের পর্যটন ভিসার জন্য প্রয়োজনীয়। এ ধরনের ভিসায় সাধারণত, ৬০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়।’
এতে আরও বলা হয়, ‘বর্তমানে, ৯৩টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে ৬০ দিন পর্যন্ত থাকতে পারেন। তবে, এই নীতিটিও পর্যালোচনাধীন। ভিসা অপব্যবহারের উদ্বেগের কারণে থাই কর্তৃপক্ষ ভিসা-মুক্ত থাকার সময়সীমা কমিয়ে ৩০ দিন করার কথা বিবেচনা করছে।’
এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে আগামী কিছু মাসের মধ্যে হালনাগাদ তথ্য জানানো হতে পারে। আর্থিক প্রমাণের প্রয়োজনীয়তা মূলত পর্যটন ভিসা আবেদনের সঙ্গে যুক্ত। তবে অন অ্যারাইভাল ভিসায় প্রবেশের সময় থাইল্যান্ডের ইমিগ্রেশন কর্মকর্তারা পর্যাপ্ত তহবিলের প্রমাণ চাইতে পারেন। যদিও এটি সর্বদা প্রয়োগ হয় না, কর্মকর্তাদের এই ধরনের নথি চাওয়ার অধিকার রয়েছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে দেশ প্রবেশে বাধা দেওয়ার সম্ভাবনাও থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’