ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইশরাক
ডুয়া ডেস্ক: গত দুইদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলছে। দু’দিনই তার অনুসারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেয়। চলমান এই পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ শনিবার (১৭ মে) সন্ধ্যায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন ইশরাক হোসেন।
কয়েকটি সূত্র জানিয়েছে, ‘আজ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলের এই সংবাদ সম্মলেনে ইশরাক হোসেন চলমান পরিস্থিত এবং তার অবস্থান পরিষ্কার করবেন।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। জানা গেছে, ভবনের ৬৫টি ফটকে তালা লাগানো হয়েছে, ফলে সেবামূলক সব কার্যক্রম বন্ধ রয়েছে।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।
এদিকে আজ (শনিবার) বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন।
পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।
নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটিতে রয়েছেন। কেউই ভবনে প্রবেশ করতে পারছেন না।
উল্লেখ্য, নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের অফিসও রয়েছে। এখানেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যালয় অবস্থিত। তবে তালা দেওয়ার কারণে ওই কার্যালয়ের সকল কার্যক্রমও বর্তমানে স্থবির হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত