ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মোদি বিরোধী আন্দোলনে উত্তাল ভারত
ডুয়া ডেস্ক: ভারতের অর্থনীতির চরম দুরবস্থার মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালানোকে ‘চরম বিলাসিতা’ হিসেবে দেখছেন দেশটির বেশ কিছু নাগরিক। কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানে হামলা চালান, যেখানে মূলত সাধারণ বেসামরিক নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হন।
এই অভিযানে ভারতের আধুনিক রাফালসহ অন্তত ছয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। পাকিস্তানের পাল্টা প্রতিরোধে দেশটির প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২.৫ লাখ কোটি টাকার সমপরিমাণ। এই বিপুল ক্ষতির পরিপ্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে তীব্র মোদি-বিরোধী ক্ষোভ এবং বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তবে ভারতীয় প্রভাবশালী মিডিয়াগুলো এই আন্দোলনকে দুর্বল করতে আন্দোলনকারীদের ‘পাকিস্তানপন্থী’ হিসেবে চিহ্নিত করছে এবং এটি ‘মুসলিম সম্প্রদায়ের আন্দোলন’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তবে বাস্তবে এই আন্দোলনে সব ধর্ম-বর্ণের মানুষই একাত্মতা প্রকাশ করেছেন। তাদের যুক্তি হলো যখন দেশের অর্থনীতি ভেঙে পড়ার অবস্থা, সেখানে অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতির কোনও যৌক্তিকতা নেই।
বিরোধীরা প্রশ্ন তুলছেন, পেহেলগাম হামলার সময় কীভাবে সেনা মোতায়েন হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছিল? সরকার এখনও তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। অনেকের দাবি, মোদি সরকার রাজনৈতিক ফায়দা তোলার জন্যই হিন্দুত্ববাদ উস্কে দিয়ে এই উত্তেজনা সৃষ্টি করেছে।
রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করছে, পাকিস্তানের বিরুদ্ধে এমন একটি অভিযানে গিয়ে ভারতের এই বিপর্যয় শুধুমাত্র পরাজয় নয় বরং সরকারের দৃষ্টিভঙ্গিরও বিপর্যয়—যার খেসারত গোটা জাতি চুকাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)