ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
এনআইডির পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করল নির্বাচন কমিশন
ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) প্রশাসনিক সিদ্ধান্তে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালকসহ আট নির্বাচন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-পরিচালক পদে কর্মরতরা।
বৃহস্পতিবার (১৫ মে) জনবল ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত পাঁচটি পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনআইডির বর্তমান পরিচালক মো. আব্দুল হালিম খানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক করা হয়েছে। আর ইটিআইয়ের পরিচালক মো. রফিকুল ইসলামকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখায় উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই পদে থাকা মো. সাইফুল ইসলামকে এনআইডির পরিচালক হিসেবে পাঠানো হয়েছে।
এছাড়াও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মো. রশিদ মিয়াকে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ইটিআইয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম হবেন এনআইডির উপ-পরিচালক। অন্যদিকে, এনআইডির উপ-পরিচালক মো. তকদির আহমেদকে বদলি করা হয়েছে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে। উপ-সচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকেও এনআইডির উপ-পরিচালক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উপ-পরিচালক মো. রশিদ মিয়া ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে আগেও বদলি করা হয়েছিল, কিন্তু তারা পূর্বের বদলির আদেশ অনুসরণ না করে ঢাকায় অবস্থান করেন।
এদিকে এবারের সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন। তিনি বলেন, “এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। বদলিকৃত কর্মকর্তারা এবার নতুন কর্মস্থলে যোগ দেবেন, এটি বাস্তবায়নের দায়িত্ব আমাদের।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি