ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আগেভাগেই ঢাকায় আসছেন হামজা চৌধুরী, খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল-সবুজের যোদ্ধারা। আর এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীকে।
এর আগে ভারতের বিপক্ষে গত ২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তবে ঢাকায় জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। সেই অপেক্ষা আর না বাড়িয়ে এবার আগেভাগেই ক্যাম্পে যোগ দিতে ঢাকায় আসছেন হামজা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আগামী ৩১ মে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। হামজা চৌধুরী ১ বা ২ জুনের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে দেশবাসীর উদ্দেশে হামজা বলেন, “ইনশাআল্লাহ, জুনে আবারও আসব। আমার শারীরিক সুস্থতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।”
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে অল্প সময়ের জন্য বাংলাদেশে থেকে তিনি ফিরে যান লন্ডনে। বর্তমানে তার পুরো মনোযোগ ২৪ মে সান্ডারল্যান্ডের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্লে-অফ ফাইনাল নিয়ে। এই ম্যাচ জিততে পারলে শেফিল্ড পেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ।
তবে তিনি পরের মৌসুমে শেফিল্ডেই থাকবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়, কারণ তিনি লেস্টার সিটি থেকে ধারে খেলছেন এই ক্লাবের হয়ে।
শারীরিকভাবে ফিট থেকে দেশের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ইংল্যান্ড-জন্ম নেয়া বাংলাদেশি তারকা। দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি আশার খবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট