ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা
ডুয়া ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে। অন্যান্য স্কুল-কলেজের পাশাপাশি এই দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলবে।
বুধবার (১৪ মে) এ তথ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সামসুল আরিফ স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে, দাপ্তরিক কাজের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, পূর্বের ঘোষণানুযায়ী ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এই প্রেক্ষাপটে, আগামী ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ পর্যায়ে সব অফিসকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৭ মে সব সব ধরনের মাধ্যমিক স্কুল-কলেজ ১৭ ও ২৪ মে খোলা রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক স্কুল খোলা রাখা হবে কি-না এমন সিদ্ধান্তহীনতা মধ্যে বুধবার নতুন এই সিদ্ধান্ত আসলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?