ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আবারও দীর্ঘ ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান
ডুয়া নিউজ: ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষার পর আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে অধিকাংশ প্রতিষ্ঠানে প্রায় ২০ দিনের বেশি ছুটি থাকবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ২৩ জুন পর্যন্ত। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং শেষ হবে ১৯ জুন। তবে সরকারি-বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত।
দীর্ঘ ছুটির কারণে শিক্ষা মন্ত্রণালয় ১৭ ও ২৪ মে, দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে।
চিঠিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের স্বার্থে ১৭ ও ২৪ মে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
প্রসঙ্গত, রোজা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে সম্প্রতি প্রায় এক মাস বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর পাঠদান শুরু হলেও এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে অনেক প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?