ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের হামলা চালানো বিমানঘাঁটিতে গিয়ে যা বললেন মোদি
ডুয়া ডেস্ক: গত সপ্তাহে পাকিস্তানে 'অপারেশন সিঁদুর' চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও গত শনিবার ভোরে ভারতের বিভিন্ন বিমানঘাঁটিতে হামলা চালায়।
পাকিস্তানের দাবি, তাদের সামরিক বাহিনী ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং প্রায় ৬০ সৈন্য নিহত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এমনটিই বলা হয়েছিল।
এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানের হামলা চালানো সেই আদমপুর বিমানঘাঁটিতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছিল, সেটি সত্যি নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঘাঁটিতে যান। তাকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতেই অবতরণ করেছে এবং মোদি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে কথা বলেছেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, মোদি সেখানকার সেনাদের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের হামলা প্রতিহত করে দেওয়ায় তাদের স্যালুট জানান। বিমানঘাঁটির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের একাধিক মিসাইল আটকে দিতে সমর্থ হয় আদমপুর বিমানঘাঁটির এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে এক্স হ্যান্ডলে ছবি প্রকাশ করে মোদী লেখেন, “আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়েছিলাম এবং আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সাথে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক হিসেবে তাদের সাথে থাকাটা ছিল এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ।”
এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার ২২ মিনিটের ভাষণে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে অভিযুক্ত করে কড়া হুঁশিয়ারি দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত