ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ত্রিপলীতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
২০২৫ মে ১৩ ১০:২৫:২৯
ডুয়া ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশিদের নিজ নিজ বাসস্থানে নিরাপদে অবস্থান করার আহ্বান জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৩ মে) স্থানীয় সময় রাতে জারি করা এক জরুরি বার্তায় দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ত্রিপলীতে সশস্ত্র যানবাহনের উপস্থিতি এবং উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
এ প্রেক্ষাপটে ত্রিপলীতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি বাসার বাইরে অপ্রয়োজনে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঘরে থেকে নিরাপদে থাকার অনুরোধ করা হচ্ছে।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন