ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন মোদি
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানে ভারতীয় বাহিনীর চারদিনব্যাপী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর এই প্রথমবার তিনি ভাষণ দিতে যাচ্ছেন। ভাষণটি সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় প্রচারিত হওয়ার কথা রয়েছে।
গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালি নাগরিক নিহত হন। এই হামলায় জড়িত থাকার অভিযোগে, দুই সপ্তাহ পর ৭ মে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। যদিও পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান জড়িত থাকার দাবি অস্বীকার করে স্বাধীন তদন্তের আহ্বান জানায়। তবে তদন্ত না করেই একপাক্ষিক দোষারোপ করে হামলা চালায় ভারত।
ওই দিন পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। হামলায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ‘বুনইয়ান-উল-মারসুস’ নামের একটি অভিযান শুরু করে। ইসলামাবাদের দাবি, এই অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এদিকে শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভ বুদ্ধির ব্যবহার করে উভয়পক্ষ এই সিদ্ধান্তে আসায় অভিনন্দন।’’
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপরই সেদিন ভারত ও পাকিস্তান উভয়ের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সেনা, বিমান এবং নৌ বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখবে।
চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে উভয় দেশই তা লঙ্ঘন করে এবং আবারও হামলা-পাল্টা হামলা চালায়। ভারতের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যদি পাকিস্তানের সশস্ত্র বাহিনী পরবর্তীতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে সেই হামলার কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীও চুক্তি লঙ্ঘন করে হামলা চালানোর ক্ষেত্রে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: এনডিটিভি, রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত