ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আহত হয়ে হাসপাতালে তটিনী
ডুয়া ডেস্ক: অনেকের কাছেই তিনি জাতীয় ক্রাশ, আবার অনেকের কাছে স্বপ্নের রাণী। বলছি ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর কথা। আবেদনময়ী চেহারা আর অসাধারণ অভিনয় দিয়ে ইতোমধ্যেই লাখ লাখ ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এসব ভক্তদের জন্য দুঃসংবাদ। শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন তটিনী।
আজ রবিবার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিংয়ে আহত হন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর সহশিল্পী তৌসিফ মাহবুব। তিনি জানান, "ঈদের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে মাথায় আঘাত পান তটিনী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।"
তৌসিফ মাহবুব আরও বলেন, "চট্টগ্রামে আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। সেখানে আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় আঘাত পান তিনি।"
তৌসিফ জানান, "এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তটিনী শঙ্কামুক্ত রয়েছেন।"
জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। শুটিং চলাকালীন দুর্ঘটনাবশত একটি লাইট স্ট্যান্ড পড়ে যায় তটিনীর ওপর। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে পাশের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।
তটিনীর চিকিৎসক জানিয়েছেন, "যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল