ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মন্দার বাজারে আলো ছড়িয়েছে ২০ শেয়ার
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। দরপতনের কারণে বাজার পরিস্থিতি ছিল চরম অস্থির। তবে এর মধ্যেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০টি প্রতিষ্ঠান বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে, যার বেশিরভাগই ছিল মিউচ্যুয়াল ফান্ড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সপ্তাহশেষে সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডে। ফান্ডটির দর ১ টাকা ৩০ পয়সা বা ১৬.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৩০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এসবিএসি ব্যাংকের, যার দর ৯০ পয়সা বা ১২.৫০ শতাংশ বেড়ে হয়েছে ৮ টাকা ১০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এনআরবিসি ব্যাংকের—৮০ পয়সা বা ১১.৪৩ শতাংশ বেড়ে হয়েছে ৭ টাকা ৮০ পয়সায়।
হল্টেড হওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো: এবি ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিজ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো, ফারইস্ট ফাইন্যান্স, তাল্লু স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, খুলনা প্রিন্টিং এবং সেন্ট্রাল ফার্মা।
বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়লেও সার্বিকভাবে বিনিয়োগকারীরা লোকসানেই ডুবে আছেন। ধারাবাহিক পতনের কারণে অনেকেই বিনিয়োগমূল্য প্রায় শুন্যের কোটায় নিয়ে এসেছেন। মাঝে মাঝে কিছু প্রতিষ্ঠানের দরবৃদ্ধি দেখা গেলেও তা বাজারে স্থিতিশীলতা বা আস্থা ফিরিয়ে আনতে যথেষ্ট নয়। বিনিয়োগকারীরা এখন একটি সুস্থ ও ইতিবাচক বাজারের অপেক্ষায় আছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ