ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন। তবে সেই রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। অর্থাৎ, হামাসকে বাইরে রেখেই একটি নতুন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় এক কূটনীতিকের বরাতে দ্য মিডিয়া লাইন-কে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
খবরে বলা হয়েছে, আগামী মে মাসের মাঝামাঝি সৌদি আরব একটি উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনের আয়োজন করবে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি সফরের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সম্মেলনের আগে ৬ মে হোয়াইট হাউসে দেওয়া ট্রাম্পের ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়। এটিকে "অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা" হিসেবেও আখ্যায়িত করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ঘোষণার পাশাপাশি সম্মেলনের এজেন্ডা এবং সম্ভাব্য চুক্তিগুলোও আলোচনার কেন্দ্রে রয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা, সামরিক সহযোগিতা, প্রযুক্তি উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চুক্তি।
সম্মেলনে উপসাগরীয় সব দেশের নেতারা অংশ নিলেও বাদ থাকবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, যিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে জনসম্মুখে আসেননি।
কূটনৈতিক সূত্রটি জানিয়েছে, “প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ঘোষণা দেবেন, যেখানে হামাস থাকবে না। যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেলে এটি হবে এমন এক ঘোষণা যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য আমূল পরিবর্তন করবে এবং আরও দেশকে আব্রাহাম চুক্তিতে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে।”
এছাড়া সম্মেলনে অর্থনৈতিক চুক্তিও থাকবে, যার কিছু ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উপসাগরীয় দেশগুলোর জন্য শুল্ক ছাড়ের বিষয়টি আলোচনায় আসতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট