ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধ বিষয়ে বিবৃতি দিল অন্তর্বর্তী সরকার
ডুয়া ডেস্ক: সম্প্রতি স্বৈরশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ নাগরিকদের পক্ষ থেকে। এই প্রসঙ্গে সরকার এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে।
শুক্রবার (৯ মে) প্রকাশিত এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে ইতোমধ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। দলটির কিছু নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনকেও আমলে নেওয়া হচ্ছে। সরকার সকল পক্ষকে গণতান্ত্রিক ধারার প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগকে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনমনে সৃষ্ট ক্ষোভের বিষয়টি সরকার গভীরভাবে লক্ষ্য করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর