ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা
ডুয়া নিউজ: দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
শীঘ্রই এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করা হবে। প্রকল্পের অধীনে মানসম্পন্ন পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী তৈরি, শিক্ষার্থীদের গবেষণামুখী এবং উদ্ভাবন ও কর্মদক্ষতা বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সঙ্গে উচ্চশিক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সভায় জাইকা এ আগ্রহ প্রকাশ করে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাইকার টেকনিক্যাল এডুকেশন এডভাইজার টিমের প্রধান উপদেষ্টা সারেই মোতো চার-সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
জাইকার সারেই মোতো বলেন, বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট শিক্ষায় দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে। এছাড়া, উচ্চতর গবেষণায় আধুনিক সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত একটি প্রকল্প গ্রহণ করা হবে এবং এর লক্ষ্য নির্ধারণ করা হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা ও যৌথ ডিগ্রি প্রদানে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ দেশের উচ্চশিক্ষা সহযোগিতায় জাইকার এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার পোস্ট গ্রাজুয়েট স্তরে বিশেষ প্রণোদনা দেওয়ার সুযোগ কম। ফলে, শিক্ষার্থীরা পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করতে উৎসাহ বোধ করে না। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা পোস্ট গ্রাজুয়েট করতে আগ্রহী হবে বলে তিনি মনে করেন।
প্রফেসর ফায়েজ আরও বলেন, বিশ্বে জাপানের বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। জাপান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশের তরুণরা অর্থনীতিতে ভালো ভূমিকা পালন করছে বলে তিনি জানান। তিনি দেশের তরুণ প্রজন্মের জন্য জাপানে বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং বৃত্তি ও ফেলোশিপের নতুন ক্ষেত্র খুঁজে বের করার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল