ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সীমানা লঙ্ঘন করে পাকিস্তানে ভারতের ড্রোন হামলা, ভূপাতিত ১২
ডুয়া ডেস্ক: ৭ থেকে ৮ মে’র মধ্যে ভারত আবারও পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং বিভিন্ন এলাকায় ড্রোন পাঠিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এ সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনী ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।
এক মুখপাত্র জানান, লাহোরে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় চারজন সেনাসদস্য আহত হয়েছেন এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল শরীফ চৌধুরী বলেন, “আমরা এই আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। শুধু প্রতিজ্ঞাই নয়, আমাদের সেই সক্ষমতাও রয়েছে যা দিয়ে আমরা আক্রমণকারীদের প্রতিহত করতে পারি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ