ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতে পাল্টা হামলায় পাকিস্তানের ১২৫ যুদ্ধবিমান
ডুয়া ডেস্ক: সম্প্রতি ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একটি সামরিক অভিযান চালায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা হামলায় নামে। পাকিস্তানের বিমানবাহিনী দ্রুত জবাবি ব্যবস্থা নিয়ে ১২৫টি যুদ্ধবিমান দিয়ে পাল্টা হামলায় অংশ নেয়। এতে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ হতাহত হয়।
পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সম্মুখ লড়াই বা ‘ডগ ফাইট’ হয়, যা আধুনিক যুগের সবচেয়ে বড় এবং দীর্ঘতম ডগ ফাইট হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে উল্লেখ্য যে, এবার কোনো পক্ষই শত্রুপক্ষের সীমান্ত অতিক্রম করেনি। দুই পক্ষই নিজেদের সীমান্তের ভেতর থেকেই প্রায় ১৬০ কিলোমিটার দূরত্ব থেকে মিসাইল নিক্ষেপ করে। পাকিস্তানের দাবি তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
২০১৯ সালেও দুই দেশের মধ্যে অনুরূপ পরিস্থিতি দেখা দিয়েছিল, যেখানে একটি ভারতীয় বিমান ভূপাতিত করে পাকিস্তান। সে সময় ভারতীয় পাইলট অভিনন্দনকে আটক করা হয়েছিল এবং পরে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
বর্তমানে উভয় দেশই সীমান্ত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং সরাসরি সীমান্ত লঙ্ঘন থেকে বিরত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল