ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ধসের বাজারেও আলো ছড়াচ্ছে দুই শেয়ার
ডুয়া নিউজ: গত দুই কর্মদিবসে দেশের শেয়ারবাজারে টানা পতন হয়েছে। বিশেষ করে আজ বুধবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের খবর ছড়িয়ে পড়ায় বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়, যার ফলে সূচকে বড় ধরনের ধস নামে।
তবে নজিরবিহীন ধসের মধ্যেও ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ খাতের দুটি কোম্পানি। বাজারে সর্বত্র যখন নেতিবাচক প্রবণতা, তখন কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে। গত কয়েক দিন যাবত কোম্পানি দুটির শেয়ারে আলো ছড়াচ্ছে। যেগুলো হলো-বারাকা পতেঙ্গা পাওয়ার ও বারাকা পাওয়ার।
আজ বড় ধসের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ৫ কোম্পানির মধ্যে শেয়ার দুটি অর্ন্তভূক্ত ছিল। কোম্পানি দুটির মধ্যে আজ বিক্রেতা সংকটের একক শিরোফা তুলে নিয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার। যার দাম বেড়েছে আজ ৯.৬৩ শতাংশ। আর বারাকার পাওয়ারের দাম বেড়েছে ৩.২৫ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, কোম্পানি দুটির মধ্যে গত কয়েক দিনে সবচেয়ে বেশি দাম বেড়েছে বারাকা পতেঙ্গার। গত ৩০ এপ্রিল কোম্পানিটির শেয়ার দাম ছিল ১০ টাকা ২০ পয়সা। আজ বুধবার বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়। দাম বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৪৫ শতাংশের বেশি। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় ভালো প্রবৃদ্ধি দেখা দেওয়ায় শেয়ার দামে এমন ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৭ পয়সা।
অন্যদিকে, গত ৩০ এপ্রিল বারাকা পাওয়ারের শেয়ার দাম ছিল ৯ টাকা ৩০ পয়সা। আজ বুধবার বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়। দাম বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৩৬ শতাংশের বেশি। তবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে। তারপরও এর সহযোগি প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গার শেয়ার দাম বাড়ায় এর দামও বেড়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)