ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
উত্থান ঠেকানোর নেতৃত্বে ৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক ; সূচক পতনের মধ্য দিয়ে আজ (১৭ ডিসেম্বর) লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দুপুর সাড়ে ১২টার পর পতনে রূপ নেয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৪ পয়েন্টে। আর সূচকের এই পতনে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে ৬ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক পতনে নেতৃত্ব দেয়া কোম্পানি ৬টি হলো- ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্র্যাক ব্যাংক, বিএটিবিসি এবং বেক্সিমকো ফার্মা। এই ৬ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে ১৫ পয়েন্ট মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৮ পয়েন্ট মাইনাস করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৩ টাকা ১০ পয়সা থেকে ৩৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯৯ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ১৯৮ টাকা ৩০ পয়সা থেকে ২০১ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৭ কোটি ২৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনা করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৪ টাকা থেকে ৬৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য তিন কোম্পানির মধ্যে- ওয়ালটন হাইটেক ১ পয়েন্টের বেশি পয়েন্ট, বিএটিবিসি ১ পয়েন্ট এবং বেক্সিমকো ফার্মা ১ পয়েন্ট মাইনাস করেছে।
এসএ খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি