ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দরপতনের বাজারে অপেক্ষার কৌশল বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক: আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (১৭ ডিসেম্বর) পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও দুপুর সাড়ে ১২টার পর থেকে বাজারে ধারাবাহিক দরপতন শুরু হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমে আসে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক পতনের পরও বিনিয়োগকারীরা আগামী দিনে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন। এ কারণেই তারা হাতে থাকা শেয়ার বিক্রি না করে ধরে রাখার কৌশল নিয়েছেন। বিনিয়োগকারীদের এই অবস্থানের ফলেই সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৩.৯০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮.৮১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৯.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৮টির দর বেড়েছে, ২৯৯টির দর কমেছে এবং ৪৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪১৩ কোটি ১১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ১০৭টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮৭.৪২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৪.১৫ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)