ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাশেম ইন্ডাস্ট্রিজের স্টক ডিভিডেন্ড অনুমোদন, রেকর্ড ডেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ঘোষিত স্টক ডিভিডেন্ড ইস্যু করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে শেয়ারহোল্ডাররা নির্ধারিত ডিভিডেন্ড পাওয়ার সুযোগ পাচ্ছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ বুধবার (১৭ ডিসেম্বর) এ সংক্রান্ত তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, বিএসইসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে। এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদের একটি সভা আজ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বোর্ড বোনাস শেয়ার পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জানুয়ারি। এই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে বা যাদের নাম রেজিস্টার/সিডিএসে থাকবে, তারা কেবল এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন।
এর আগে ২৭ অক্টোবর কাসেম ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ওই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ৪২ পয়সা। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৮৮ পয়সা, যা আগের বছরের তুলনায় কম। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬ পয়সা।
জুয়েল/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)