ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জরুরি সংবাদ সম্মেলনে ভারত
ডুয়া ডেস্ক: বুধবার (৭ মে) সকাল ১০টায় এক জরুরি সংবাদ সম্মেলন করছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘অপারেশন সিন্দর’ সম্পর্কে বিস্তারিত জানাতে এ আয়োজন করেছে। এর আগেই এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত জঙ্গি শিবিরগুলোর বিরুদ্ধে একটি সফল সামরিক অভিযান চালানো হয়েছে।
এনডিটিভি’র খবরে বলা হয়, পাকিস্তানের অভ্যন্তরে ভারতের এই হামলা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গভীর এবং তা দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। পাঁচ দশকের মধ্যে এটিকে নয়াদিল্লির অন্যতম বড় সামরিক অভিযান হিসেবে দেখা হচ্ছে।
এই হামলা চালানো হয়েছে মূলত ভারতের পেহেলগামে জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর হামলার শিকারদের প্রতিশোধ হিসেবে। সেই সঙ্গে জঙ্গি নেতাদের নির্মূল করাই ছিল ভারতের মূল লক্ষ্য, যারা ভারতের ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছিলেন বলে অভিযোগ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই অভিযানে কোনও পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। পুরো অপারেশন পরিকল্পিত, পরিমিত এবং উসকানিমূলক নয় বলে দাবি তাদের। শিবিরগুলো বেছে নিতে এবং অভিযানে ধৈর্যের পরিচয় দিয়েছে ভারত।
সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মোট নয়টি শিবিরে আঘাত হানা হয়—যার মধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত।
এদিকে, মঙ্গলবার (৬ মে) রাতে জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত জানিয়েছে, এই হামলার প্রতিক্রিয়াতেই ‘অপারেশন সিন্দর’ পরিচালিত হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলনে ভারতের অবস্থান ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ