ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিমান বাহিনীর সাবেক প্রধানের জমি-ফ্ল্যাট-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ডুয়া ডেস্ক: দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি ও তিনটি ফ্ল্যাট ক্রোক করার পাশাপাশি তার ছয়টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
সেইদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক তানজির হাসিব সরকার আদালতে সম্পদ ক্রোকের আবেদন করেন।
আদালতের ক্রোক আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে: খিলক্ষেতে একটি ছয়তলা ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত ৬৯৯ ও ৮২৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুর ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে নির্মাণাধীন সাততলা একটি ভবন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত শতকের বেশি জমির দুটি দলিলভুক্ত সম্পত্তি।
আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং নিজ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধান চলাকালে প্রাথমিকভাবে দেখা গেছে, শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজের, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নামে দেশ ও বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এ সম্পদগুলো অন্যত্র হস্তান্তরের চেষ্টা চলছে, যা সফল হলে ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ কারণে আদালতের অনুমতি নিয়ে এসব সম্পদ জরুরি ভিত্তিতে ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
এদিকে, গতকাল (৫ মে) আদালত শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট