ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ
মব সৃষ্টির চেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শাহবাগে।
বেলা দেড়টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেন। লাল কাপড় বেঁধে ও দলীয় পতাকা হাতে হাজার হাজার নেতা-কর্মী কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান তুলেন, যেমন ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘জামায়াত-শিবির রাজাকার এ মুহূর্তে বাংলা ছাড়’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’ এবং ‘মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।
মিছিলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-সহ হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
অপর দিকে, বিকেল ৪টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ ও মিটফোর্ডে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে মিছিল করে। মিছিলের জন্য কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি