ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জনগণকে সচেতন হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মব ভায়োলেন্সে জনগণকে সচেতন হতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জনগণ সরব হলেই এটা বন্ধ হবে বলেও জানান তিনি।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি মব সৃষ্টি করতে চায়, তবে জনগণ যেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।”
চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, “চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজের একমাত্র পরিচয়—সে চাঁদাবাজ। সে যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।”
মাদক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে এবং প্রধানত কক্সবাজার দিয়েই মাদক আসে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আগে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেতো। এখন থেকে কোনো অবস্থায় যেন তারা ছাড় না পায়। সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি