ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন নাহিদ ইসলাম
বিএনপি বাংলাদেশে মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “তারা এখন সন্ত্রাসী, চাঁদাবাজে পরিণত হয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে।”
সোমবার (১৪ জুলাই) গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে পটুয়াখালীতে পথসভায় তিনি এসব কথা বলেন।
অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত অব্যাহত রয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা যে মাফিয়া-দুর্নীতিবাজ সিস্টেমের বদল ঘটাতে চেয়েছিল, সেই সিস্টেম কখনোই চায় না অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, রাজনৈতিকভাবে টিকে থাকুক। অভ্যুত্থানের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, যা অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে।”
এদেরকে প্রতিহত করার জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।
বাইরেও শত্রু রয়েছে জানিয়ে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “শত্রু শুধু বাংলাদেশের ভেতরে নয়, বাইরেও রয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, “আমাদের দুর্বল করে রাখার জন্য সকলের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা নিউজ তৈরি করে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সকলের কাছে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। মানুষের সমর্থন নিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী