ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উচ্চশিক্ষায় প্রতারণা: মানি লন্ডারিং মামলায় গ্রেফতার বাশার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করেছে।
সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান।
তিনি বলেন, মানি লন্ডারিং মামলায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে গ্রেফতার করেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গসংস্থা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহার ও তার সহযোগীদের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে রুমন আলী লস্কর নামে একজন শিক্ষার্থী লিখিত বক্তব্যে বলেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিত। সেশন ফি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাঠানোর নিয়ম থাকলেও তারা তা না করে মানি লন্ডারিং আইন ভঙ্গ করে টাকা আত্মসাৎ করেছে। বিদেশি কলেজের ভুয়া অফার লেটার তৈরি করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি আরও জানান, প্রায় সহস্রাধিক শিক্ষার্থী এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রত্যেকের গড় পাওনা টাকা প্রায় ২০ লাখ টাকা। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের তালিকায় ৮৫০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে, তবে ধারণা করা হচ্ছে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে।
এক শিক্ষার্থী জানান, গত ২৭ আগস্ট বিএসবি চেয়ারম্যান বাশার ও পাওনাদার প্রতিনিধি দলের সঙ্গে স্ট্যাম্প পেপারে চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর তিন কিস্তিতে টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু প্রথম কিস্তির দিন অর্থ প্রদান ব্যর্থ হয় এবং বাশারের লোকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে অনেক শিক্ষার্থী আহত হন, যা গুলশান থানায় পুলিশকে অবগত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর