ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সুচকের পতনে লেনদেন কমেছে
ডুয়া নিউজ : আজ মঙ্গলবার (০৬ মে) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ৪ হাজার ৯৫১ দশমিক ৭২ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ৮ দশমিক ৪১ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ০৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ২৭ পয়েন্ট কমেছে।
সূচকের পতনে দিনে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে ৫৪৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৮৪ কোটি ২ লাখ ৫৮ হাজার টাকার। অর্থাৎ ৩৪ কোটি ২৮ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন কমেছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ২৯ হাজার টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬০ দশমিক ৭২ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৫৮ দশমিক ৯৯ পয়েন্ট পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?