ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ই'সরায়েলের যুদ্ধবিমান আটকে দিল তুরস্ক
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ায়ও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তবে সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি যুদ্ধবিমানকে আটকে দিয়েছে তুরস্ক। ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে যুদ্ধবিমানকে মোকাবিলা করেছে দেশটি।
স্থানীয় সময় সোমবার (০৫ মে) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমানকে প্রতিহত করতে তুরস্কের যুদ্ধবিমান ইলেকট্রনিক হুমকি সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করেছে। মধ্যপ্রাচ্যে আঙ্কারা ও তেলআবিবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রার সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক দিনগুলোতে, সিরিয়ার বিভিন্ন স্থানে—এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও—বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তারা দাবি করেছে, ‘সিরিয়ার সরকারের নতুন বাহিনীর সঙ্গে দ্রুজ মিলিশিয়াদের সংঘর্ষের প্রেক্ষিতে, ইসরায়েল দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে।’
তবে ইসরায়েলি জেটগুলো অভিযান চালানোর সময়, তুর্কি যুদ্ধবিমান তাদের অডিও ও রাডার সিস্টেমে বাধা সৃষ্টি করতে শুরু করে।
ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি নিশ্চিত করেছে যে, ‘তুর্কি বিমান সিরিয়ার আকাশসীমা থেকে ইসরায়েলি যুদ্ধবিমানকে সরাতে সতর্কবার্তা সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছে।’
এই ঘটনা একটি বিরল, তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সিরিয়ার মাটি ও আকাশ নিয়ে, যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়েই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিমান হামলা বন্ধের আহ্বান জানানোর কয়েকদিন পর এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্ক জানিয়েছিল, ‘সিরিয়ার এই সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে। কারণ এটি সিরিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে।’
তুরস্ক ও ইসরায়েল—দুই দেশই ২০২৩ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তবে এবারই প্রথমবারের মতো তাদের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ইঙ্গিত পাওয়া গেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ