ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে ডুজা-ডর্পের আলোচনা সভা
তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর কাওরান বাজারে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডর্প আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য দেন মোঃ আজহার আলী তালুকদার, সচিব (অবঃ) এবং উপদেষ্টা, ডর্প। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম মিয়া। সভায় সমাপনী বক্তব্য দেন এএইচএম নোমান, প্রতিষ্ঠাতা ও সিইও, ডর্প। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যকরী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় তামাক নিয়ন্ত্রণের জন্য ডব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল- এফসিটিসির সঙ্গে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার সংশোধনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি প্রস্তাব তুলে ধরেন ডা. সিলভানা ইশরাত, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প, ডর্প। সেগুলো হলো- অধূমপায়ীদের সুরক্ষার জন্য সকল প্রকার পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ই-সিগারেট এর ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর ও তরুণদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তামাকপণ্যের সকল প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা ও সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসমূহ কার্যকরভাবে ধূমপানমুক্তকরণ, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে নীতিনির্ধারক পর্যায়ে ভূমিকা রাখা, তামাকবিরোধী গবেষণাভিত্তিক রিপোর্ট তৈরি ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল