ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পল্লী বিদ্যুৎ সংকটে সরকারের স্বৈরাচারী আচরণ দেখছেন আনু মুহাম্মদ
পল্লী বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের ভূমিকা স্বৈরাচারী বলেই প্রতীয়মান হচ্ছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
শুক্রবার (৩০ মে) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন, “যারা প্রকৃত অর্থে কাজ করেন, তাদের কথা না শোনার একটা স্পষ্ট প্রবণতা তৈরি হয়েছে। তারা যা বলবে সেটাই মেনে নিতে হবে—এটাই যেন নিয়ম। এই মনোভাবই স্বৈরতন্ত্র, দুর্নীতি ও নিপীড়নের জন্ম দেয়।”
তিনি বলেন, “যখন যমুনা ভবনে দাবি ওঠে, তখন সঙ্গে সঙ্গে মানা হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ, শ্রমিক বা শিক্ষকদের মতো মাঠপর্যায়ের কর্মীরা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও তাদের কথায় কেউ কর্ণপাত করে না। এটা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”
অধ্যাপক আনু বলেন, “যে জন্য ১৯৯০-এর গণঅভ্যুত্থান হয়েছিল, সেই একই স্বৈরতান্ত্রিক চর্চা এখনো চলছে। তাহলে পরিবর্তনের সার্থকতা কোথায়?”
এদিকে, ১০ দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীরা শনিবার (৩১ মে) থেকে গ্রাহকের অভিযোগ গ্রহণ বন্ধসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী