ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রবাসীরাই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন—টোকিওতে অধ্যাপক ইউনূস
জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে মূল ভূমিকা রেখেছেন প্রবাসীরা।”
শুক্রবার (৩০ মে) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনায় তিনি বলেন, “দেশের টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই দেশকে বাঁচিয়ে রেখেছে।”
অধ্যাপক ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত সরকার কোষাগার ও ব্যাংক খালি করে রেখে গিয়েছিল। সেই সংকটে প্রবাসীদের সহযোগিতা না পেলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করবে, তবে প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরালো হওয়া দরকার। রাষ্ট্র মেরামতের দায়িত্বও নাগরিকদেরই নিতে হবে।
প্রবাসীদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও জাপান সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী