ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নদী উত্তাল: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে এই নিষেধাজ্ঞা জারি করে।
বিআইডব্লিউটিএ-এর ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বন্ধ থাকা রুটগুলো হলো:
ইলিশা-লক্ষ্মীপুর
দৌলতখান-আলেকজান্ডার
চরফ্যাশন-ঢাকা
হাতিয়া-ঢাকা
চরফ্যাশন-হাতিয়া
মনপুরা-ঢাকা
তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য অভ্যন্তরীণ রুট।
তবে, ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা এবং ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।
আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি