ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘সাকিবকে বলেছিলাম যাই করো, আওয়ামী লীগ করো না’
ডুয়া ডেস্ক : বর্তমান প্রজন্মের অনেকেই তাকে কেবল রাজনীতিবিদ হিসেবেই চেনেন। তবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একসময় ছিলেন দেশের অন্যতম ক্রীড়া তারকা। স্বাধীনতা-পূর্ব সময়ে তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। আর স্বাধীনতার পর ঢাকার মাঠ কাঁপিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল প্রশাসনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও ছিলেন সক্রিয়—এএফসি ও ফিফার বিভিন্ন কমিটিতে কাজ করেছেন তিনি।
রাজনীতিতে আসার আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান পরামর্শ নিতে গিয়েছিলেন মেজর হাফিজের কাছেই। তবে সে পরামর্শ গ্রহণ না করেই নিজের সিদ্ধান্তে এগিয়ে যান সাকিব। এখন সেই সিদ্ধান্তই তাকে বিপাকে ফেলেছে।
শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, ‘সাকিব আমার বাসায় এসেছিল। আলোচনার এক পর্যায়ে তাকে উপদেশ দিয়েছিলাম। আমি বলেছিলাম যা ই করো, আওয়ামী লীগ করো না। সে উপদেশ না শুনে বিপদে পড়েছে।’
সাকিবকে রাজনীতি ও আওয়ামী লীগে যোগ না দেওয়ার পক্ষে যুক্তিও দেখিয়েছিলেন সাবেক এই তারকা ফুটবলার।
মেজর হাফিজ বলেন, ‘জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা আমার মনঃপুত নয়। আমি তাকে বলেছি তোমার অনেক নাম হয়েছে। বেশ কয়েক বছর ধরে অলরাউন্ডার হয়ে আছো। এখন রাজনীতিতে যেও না। আর গেলে এই দলটি (আওয়ামী লীগ) বেশি দিন আর স্থায়ী নেই। সে আমার কথা শুনে চুপচাপ চলে গেল।’
তিনি আরও বলেন, 'সে (সাকিব) যদি আমার কথা শুনতো। রাজনীতিতে না যেত তাহলে এখন সে ঢাকার রাজপথে বিচরণ করত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। এমনকি বিদায়ী টেস্ট খেলতেও দেশে আসতে পারেননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা