ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সমাবেশের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন নাহিদ
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকায় আজ (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সমাবেশের আগের রাতে, বৃহস্পতিবার (১ মে) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি এই বার্তায় সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান।
নাহিদ বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের দল আওয়ামী লীগকে উৎখাত করা হয়। কিন্তু আজও দেখা যাচ্ছে, সেই আওয়ামী লীগের ব্যানারে কিছু লোক রাজপথে মিছিল করতে সাহস পাচ্ছে।"
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা দলটির বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
নাহিদের দাবি, "আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জরুরি। তারা দেড় দশক ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, যেখানে গুম, খুন, ক্রসফায়ারসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।"
তিনি আরও বলেন, "আমরা বহু আগেই আওয়ামী লীগের দলগত বিচারের দাবি জানিয়েছি। সেটি বাস্তবায়িত হয়নি বলেই আবার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ এবং তাদের সব অঙ্গসংগঠন—যেমন যুবলীগ—নিষিদ্ধ করতে হবে। ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।"
শেষে তিনি বলেন, "আসুন, সবাই মিলে এই বিক্ষোভে অংশ নিই এবং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষা করি। রাজপথেই হবে আমাদের দেখা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন