ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এখন থেকে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রবিবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থান হলো সুপ্রিম কোর্ট। এখানেই প্রধান বিচারপতি ও হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করেন। একইসঙ্গে দেশজুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার বিপুলসংখ্যক নথি সংরক্ষিত থাকে এই ভবনে।
সম্প্রতি দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির ব্যবহৃত মূল ফটকসংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অচেনা লোকজনের চলাচল বেড়ে গেছে। এটি আদালত এলাকা তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনসহ আশপাশের এলাকাও একই নিরাপত্তাব্যবস্থার আওতায় থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল