ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সহাবস্থান সংস্কৃতি গড়ে তুলতে বিভিন্ন সংগঠনকে বই দিল ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক: সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বাম ঘরানার ছাত্র সংগঠনগুলোর মাঝে বই উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল।
আজ রবিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনগুলোর নেতাদের হাতে বই তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এবং বাংলাদেশ ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মোজাম্মেল হক। বইগুলোর মধ্যে রয়েছে, হেদায়েত হোসেন মোর্শেদের লেখা'একজন জিয়া', ড. আব্দুল লতিফ মাসুমের '৭ নভেম্বরের অজানা অধ্যায় ও জিয়াউর রহমান' এবং - ড.হাসান প্রধানের লেখা '১৯ দফা কর্মসূচি ও শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা'।
এ বিষয়ে ছাত্রদল নেতা জাহিদ শাকিল বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের কেন্দ্র নয়,এখানে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষাও দেয়। ক্যাম্পাসে সহাবস্থান হলো মতভেদ থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে একসাথে পথ চলা ।ক্যাম্পাসে সহাবস্থান বজায় থাকলে গড়ে উঠবে মুক্তচিন্তা, গবেষণা ও মানবিক মূল্যবোধের পরিবেশ।পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হোক ক্যাম্পাস জীবনের আসল চাবিকাঠি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)