ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে নতুন সার্টিফিকেট কোর্স চালু
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে 'Effective Professional Communication' শীর্ষক একটি বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের Industry Collaboration and Employment Committee (ICEC) এই উদ্যোগ গ্রহণ করেছে, যা Institutional Quality Assurance Cell (IQAC) এবং Student Promotion and Support Unit (SPSU)-এর যৌথ সহযোগিতায় পরিচালিত হবে।
এই কোর্সের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আধুনিক পেশাগত বিশ্বের চাহিদা অনুযায়ী মৌখিক, লিখিত ও ডিজিটাল যোগাযোগে পারদর্শী করে তোলা। এতে প্রফেশনাল ইমেইল লেখা, সিভি ও কাভার লেটার তৈরি, এবং আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন দেওয়ার কৌশল শেখানো হবে। এছাড়াও, দলগত কাজ, সমস্যা সমাধান এবং সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধিতেও জোর দেওয়া হবে, যা শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনে সফল হতে সাহায্য করবে।
এই কোর্সটি একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে।
বিস্তারিত তথ্য পেতে এখানেক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি