ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাস্তা বন্ধের অভিযোগে বরখাস্ত গাজীপুরের কমিশনার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জিএমপি কমিশনার নাজমুল করিম খানের বিরুদ্ধে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজের যাতায়াতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই মাস আগে তাকে প্রত্যাহার করা হয়েছিল। এবার সরকার তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে মো. নাজমুল করিম খানকে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক, তাই তিনি সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সাময়িক বরখাস্ত হয়েছেন। বরখাস্তকালের মধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
চলতি বছরের আগস্টে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাজমুল করিম খানের কর্মস্থলে যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ উঠে। বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের আদেশে তাকে গাজীপুর জিএমপি কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর