ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি আবেদনের সময়সূচি জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল (সোমবার) অনলাইনে প্রকাশিত হচ্ছে। পরদিন মঙ্গলবার (১১ নভেম্বর) বিজ্ঞপ্তিটি জাতীয় পত্রিকাগুলোতেও প্রকাশ করা হবে বলে জানা গেছে।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেল ৪টায় শুরু হওয়া সভাটি শেষ হয় সন্ধ্যা ৬টার পর।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমডিসির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমিন, পরিচালক (চিকিৎসা শিক্ষা) মহিউদ্দিন মাতুব্বর, যুগ্মসচিব মল্লিকা খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগামী মঙ্গলবার থেকেই ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর, তবে প্রয়োজনে এই সময়সীমা এক-দুই দিন বাড়ানো হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ