ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুরান ঢাকায় হত্যাকাণ্ডে প্রকাশ্যে এল বিস্ময়কর তথ্য
নিজস্ব প্রতিবেদক :পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন (৫০) নিহত হয়েছেন। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তারিক সাঈফ মামুনকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি চালিয়েছিল। ওই ঘটনায় মোটরসাইকেলে থাকা ভুবন চন্দ্র শীল আহত হন এবং পরে ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান।
মুক্তি পাওয়ার পর মামুন আবারও এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় সক্রিয় ছিলেন এবং ‘ইমন-মামুন’ নামে পরিচিত একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করেছে এবং পরিচয়পত্রের মাধ্যমে তার নাম নিশ্চিত করা হয়েছে।
মামুনের পরিবার জানায়, তিনি দুই বছর ধরে রাজধানীর বাড্ডার একটি ভাড়া বাসায় থাকতেন এবং সকালে একটি মামলায় আদালতে হাজিরা দিতে বের হয়েছিলেন। তার স্ত্রী বিলকিস আক্তার মনে করছেন, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, নিহত তারিক সাঈফ মামুন ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত