ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
মিথ্যাচারের বিরুদ্ধে বাবার মর্যাদা রক্ষায় মুখ খুললেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধকালীন নিজের বাবার, মির্জা রুহুল আমিনের চরিত্র ও অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যাচারের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের জন্য সত্য কথা বলা এখন জরুরি। মির্জা ফখরুল বলেন, “আমি গত দু’দিন ধরে ঠাকুরগাঁওয়ে আছি। জীবনের এই প্রান্তে এসে যখন দেখি কিছু মানুষ নিজেদের স্বার্থে মিথ্যা প্রচার করছে, তখন কথা বলা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।”
বিএনপি মহাসচিব বিস্তারিতভাবে তুলে ধরেন, ১৯৭১ সালের মার্চের ২৭ তারিখে তার বাবা তার নানাবাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। পরে এপ্রিল মাসে তিনি ভারতের ইসলামপুরে চলে যান এবং মুক্তিযুদ্ধের প্রায় পুরো সময় রিফিউজি ক্যাম্পে ছিলেন। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত হওয়ার পর তার বাবা ফিরে আসেন। ফিরে এসে দেখেন, এলাকার অনেক কিছু লুট হয়ে গেছে। তিনি বলেন, “অর্থাভাবে আমার মা গয়না বিক্রি করে দেন। আমি প্রথম বেতন তুলে দিই আম্মার হাতে। আল্লাহর রহমতে জীবন চলে যায়। ১৯৭১-এর পরে দেশের কোটি কোটি মানুষ এইভাবে ধ্বংসস্তূপ থেকে জীবন গড়ে তুলেছে।”
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, তার বাবার নামে গত ৫৪ বছরে কোনো মামলা হয়নি। ঠাকুরগাঁও জেলার আধুনিক উন্নয়নের সূচনা তার বাবার হাত ধরেই। জেলা ও এলাকার মানুষ তার বাবার সৎ চরিত্র ও অবদান জানে। মির্জা রুহুল আমিনের মৃত্যুতে ১৯৯৭ সালে সরকারি শোকও ঘোষণা করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, তার বাবার নামে মিথ্যাচার শুরু হয় বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে এবং গত এক বছরে কিছু গোষ্ঠী, যারা নিজেদের জুলাই আন্দোলনের অংশীদার মনে করে, তারা এ মিথ্যাচারে যুক্ত হয়েছে। তিনি বলেন, “মিথ্যা, গুজব ও অপবাদ সমাজ ধ্বংস করে। আমি আশা করি নতুন প্রজন্ম এই চর্চা করবে না।”
মির্জা ফখরুল আরও বলেন, তিনি নিজের পুরো জীবন দেশের জন্য দিয়েছেন। “গত বছরের জুলাইয়ে আমাদের ছেলে-মেয়েরা বাংলাদেশকে নতুন আশা দেখিয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম সত্য, মেধা, সততা ও নীতি অনুসরণ করে দেশ গড়ুক। শঠতা ও মিথ্যা দিয়ে কেউ দেশকে গড়ে তুলতে পারবে না। আসুন, অভিজ্ঞতা, দেশপ্রেম ও নতুন প্রজন্মের সাহস দিয়ে একটি মর্যাদাপূর্ণ, সৎ ও মানবিক বাংলাদেশ তৈরি করি।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল